শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, বিসিবি সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে অষ্টম দিন চলছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। আজ সোমবার সকালে করোনার টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিসিবি সভাপতি।

সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সর্বপ্রথমে করোনার টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর টিকা নেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, টিকা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু জনগণ সব গুজব উপেক্ষা করে টিকা নিচ্ছেন।

এদিকে, কুর্মিটোলা হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে করোনার টিকা নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে বাংলাদেশে। সবাইকে এই টিকার দুটি ডোজ নিতে হবে।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেয়া শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।

শুরুতে ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। এখন যাদের বয়স অন্তত ৪০ বছর হয়েছে, তারাও নিবন্ধন করতে পারছেন।

নিবন্ধন করে ঢাকাসহ সারাদেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে দুই হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে টিকা প্রয়োগ করছে।

২৭ জানুয়ারি করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করা হলেও সারাদেশে এই কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।

গতকাল পর্যন্ত দেশজুড়ে টিকাদান কর্মসূচির সাত দিনে নয় লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। রোববার একদিনে সারাদেশে টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। শেষ দিনে টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ১৮ জনের শরীরে। আর এ পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৪২৬ জনের।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ