,

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বিরোধী মিছিল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন বগুড়া সিঙ্গেল কমিটি। বগুড়া সিঙ্গেল কমিটির সভাপতি বখতিয়ার হোসেন জনির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমিটির নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সারা দেশে এখন প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন। ভালোবাসার নামে ছেলেখেলায় মেতেছেন তারা। ভালোবাসা পবিত্র। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে বগুড়ার প্রতিটি কলেজের শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয় কারো।

সমাবেশে বক্তারা আরো বলেন, ভালোবাসা পবিত্র। তাই আজও আমরা সিঙ্গেল। আমাদের কমিটির সবাই ভালোবাসাকে পবিত্র মনে করে বলেই প্রেমের সম্পর্কে জড়ায়নি। অথচ এখনকার ছেলে-মেয়েরা একাধিক সম্পর্কে জড়িয়ে ভারোবাসাকে অপবিত্র করেছেন। যারা একাধিক সম্পর্কে জড়িয়ে আছেন তাদের প্রতি ধিক্কার জানাই আমার সিঙ্গেল কেন প্রশাসনের কাছে জবাব চাই।

কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ রানার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি সাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য পায়েল হাসান, আলফিজুর রহমান, জহুরুল ও রাসেল।

আজিজুল হক কলেজে মানববন্ধন শেষে মিছিল নিয়ে বগুড়া শহরের সাতমাথায় এসে আবারও মানববন্ধন ও সমাবেশ করেন সিঙ্গেল কমিটির সদস্যরা। সমাবেশ শেষে ভালোবাসার পবিত্রতা রক্ষায় মিষ্টি মুখ করে কর্মসূচি শেষ করেন তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য