,

বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের নতুন সভাপতি সোমালিল্যান্ড নাগরিক হোসনী

news-image

অনলাইন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশেষ দিনে ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না তা হবে না’ স্লোগানকে সামনে রেখে প্রেমের সুষম বন্টন করার লক্ষ্য নিয়ে প্রেমবঞ্চিতদের নিয়ে গঠিত হওয়া সংগঠন ‘বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘ’ এর ২০২০-২১ সালের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে প্রথমবারের মতো বিদেশি কোনো নাগরিক সংগঠনটির গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোমালিল্যান্ড নাগরিক তামের হোসনী। এছাড়া আবদুল্লাহ আহমেদকে নতুন এই কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শনিবার রাতে সদ্য বিদায়ী সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল সুমন ও সাধারণ সম্পাদক মনির মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারিকে ঘিরে সংগঠনটি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ। এই দিবসের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত সুবিধাবঞ্চিত শিশু এবং বৃদ্ধদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংগঠনের নবনির্বাচিত নেতারা বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের সাথে সকলকে একাত্ম হবার আহবান জানিয়েছেন। তারা বলেন, সমাজ থেকে সকল প্রেমভিত্তিক অসম বণ্টনকে তুলে দিয়ে সবার জন্য প্রেম নামক বাণীকে ছড়িয়ে দেবার লক্ষ্যেই তাদের যাত্রা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য