,

প্রথমবারের মতো চীনা মহাকাশযান থেকে পাঠানো হয়েছে মঙ্গলের ভিডিও

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো মঙ্গলগ্রহের ছবি পাঠিয়েছিল চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১। গত শুক্রবার সেই ভিডিও প্রকাশ করেছে চীনের মহাকাশ সংস্থা।

সেই ছবি অবশ্য কয়েক লাখ কিলোমিটার দূর থেকে তোলা ছিল। গত বুধবার মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। সেই যানটি এবার মঙ্গলগ্রহের ভিডিও পাঠিয়েছে। খবর ডনের।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কালো মহাকাশ থেকে ধীরে ধীরে মঙ্গলের পৃষ্ঠ দৃশ্যমান হচ্ছে।

ভিডিওতে গ্রহটির পৃষ্ঠের সাদা গর্ত চোখে পড়ে। মঙ্গলের চারপাশে মহাকাশযানটি ঘোরার কারণে ভিডিওর দৃশ্য আলো থেকে অন্ধকারে পরিবর্তিত হতে দেখা যায়।

পাঁচ টনের তিয়ানওয়েন-১ গত জুলাইয়ে দক্ষিণ চীন থেকে উৎক্ষেপণ করা হয়। তিয়ানওয়েন অর্থ ‘স্বর্গের কাছে প্রশ্ন’। এই মহাকাশযানটিতে রয়েছে একটি মার্স অরবিটার, একটি ল্যান্ডার ও একটি সৌরশক্তিচালিত রোভার।

চীনের মহাকাশ প্রকল্পের সর্বশেষ পদক্ষেপ তিয়ানওয়েন-১। আগামী ২০২২ সালে একটি মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে চীনের।

আগামী মে মাসে তিয়ানওয়েন-১ থেকে ২৪০ কেজির একটি রোভার মঙ্গলের বিশাল বেসিন ‘ইউটোপিয়া’য় অবতরণ করবে। এর অরবিটার এক মঙ্গলবর্ষ পর্যন্ত অবস্থান করবে। গ্রহটির মাটি ও বায়ুমণ্ডল নিয়ে তিন মাসের গবেষণা ছাড়াও এই মিশনে মঙ্গলের ছবি সংগ্রহ, মানচিত্র তৈরি ও অতীত প্রাণের চিহ্নের খোঁজ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য