,

সাড়ে ১২ কোটিতে বিক্রি হচ্ছে ৫৬ হাজার টাকার কম্পিউটার !

news-image

অনলাইন ডেস্ক : অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের তৈরি একটি অ্যাপল-১ কম্পিউটারের দাম ছিল ৫৬ হাজার টাকা। এই কম্পিউটার এখন ই-কমার্স ওয়েবসাইট ইবেতে ১.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হচ্ছে, যা বাংলাদেশের মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকার বেশি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেজেট নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রি হতে যাওয়া কম্পিউটারটির প্রস্তুত-প্রক্রিয়ার (১৯৭৬ সালে) সঙ্গে যুক্ত ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকও। এই মডেলের কম্পিউটারই গ্রাহকদের কাছে বিক্রি হওয়া প্রথম অ্যাপল পণ্য। ১৯৭৭ সালে বিক্রয় বন্ধের আগে অ্যাপল-১ কম্পিউটারটি মাত্র ২০০ ইউনিট নির্মাণ করেছিল অ্যাপল। তখন এর দাম ছিল ৬৬৬.৬৬ মার্কিন ডলার (বাংলাদেশের মুদ্রায় যা ৫৬ হাজার টাকার মতো)।

ইবে জানিয়েছে, অ্যাপল-১ কম্পিউটারটির ক্রেতাকে মূল মালিকের ম্যানুয়াল, স্কিম্যাটিক্স, বেসিক ম্যানুয়াল, ক্যাসেট ইন্টারফেস ও গাইডের ডিজিটাল অনুলিপি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য