,

দিনাজপুর বিকেএসপি’র ভর্তি পরীক্ষা ১৯-২০ ফেব্রুয়ারী

news-image

রংপুর ব্যুরো : দেশের ক্রীড়াঙ্গনে মেধাবী খেলোয়াড় তৈরির লক্ষ্যে ২০২১ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দিনাজপুরের বাশেরহাটে অবস্থিত বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

জানা গেছে, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ আর্চারিতে ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ও মেয়েদের ক্ষেত্রে ৪ ফুট ১০ ইঞ্চি, অ্যাথলেটিকসে ছেলেদের ৫ ফুট ১ ইঞ্চি ও মেয়েদের ৪ ফুট ১০ ইঞ্চি, সপ্তম-নবম শ্রেণির অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলে ছেলেদের ৫ ফুট ১০ ইঞ্চি, চতুর্থ-ষষ্ঠ শ্রেণির অনূর্ধ্ব-১২ বক্সিং-এ ছেলেদের ৪ ফুট ৮ ইঞ্চি, সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে ছেলেদের ৫ ফুট ও মেয়েদের ৪ ফুট ১০ ইঞ্চি, পঞ্চম-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ ফুটবলে ছেলেদের ৫ ফুট ও মেয়েদের ৪ ফুট ১০ ইঞ্চি, চতুর্থ-পঞ্চম শ্রেণির অনূর্ধ্ব-১১ জিমন্যাটিকসে ছেলেদের ৪ ফুট ৮ ইঞ্চি ও মেয়েদের ৪ ফুট ৭ ইঞ্চি, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ হকিতে ছেলেদের ৫ ফুট ১ ইঞ্চি ও মেয়েদের ৪ ফুট ১০ ইঞ্চি, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব ১৪ জুডোতে ছেলেদের ৫ ফুট ও মেয়েদের ৪ ফুট ৯ ইঞ্চি, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৩ কারাতে বিভাগে ছেলেদের ৪ ফুট ১০ ইঞ্চি

ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ কাবাডিতে ছেলেদের ৫ ফুট, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ শ্যুটিংয়ে ছেলেদের ৫ ফুট ও মেয়েদের ৪ ফুট ১০ ইঞ্চি, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ স্কোয়াশ-এ ছেলেদের ৫ ফুট, চতুর্থ-ষষ্ঠ শ্রেনী অনূর্ধ্ব-১২ সাঁতার ও ডাইভিং-এ ছেলেদের ৪ ফুট ৮ ইঞ্চি ও মেয়েদের ৪ ফুট ৭ ইঞ্চি, চতুর্থ-ষষ্ঠ শ্রেণির অনূর্ধ্ব-১২ টেবিল টেনিসে ছেলে-মেয়ে উভয়ের ৪ ফুট ৮ ইঞ্চি, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৪ তায়কোয়ান্দোতে ছেলেদের ৪ ফুট ১০ ইঞ্চি, চতুর্থ-ষষ্ঠ শ্রেণির অনূর্ধ্ব ১১ টেনিসে ছেলেদের ৪ ফুট ৮ ইঞ্চি ও মেয়েদের ৪ ফুট ৭ ইঞ্চি, সপ্তম-নবম শ্রেণির অনূর্ধ্ব ১৬ ভলিবলে ছেলেদের ৫ ফুট ১০ ইঞ্চি, ষষ্ঠ-সপ্তম শ্রেণির অনূর্ধ্ব-১৩ উগুতে ছেলেদের ৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য।

ভর্তিচ্ছুদের পরীক্ষার নির্ধারিত তারিখের আগে www.bksp.gov.bd ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণ ও সাবমিট করতে হবে। প্রাথমিক নির্বাচনের দিন প্রশিক্ষণার্থীকে অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফরমের প্রিন্ট কপি এবং পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা পরীক্ষাকেন্দ্রে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা হবে।

প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। এজন্য সবাইকে স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্চামাদি ও পোশাক সঙ্গে আনতে হবে। একজন প্রার্থী পৃথক নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য