,

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন বিদ্রোহী প্রার্থী এরশাদ

news-image

অনলাইন ডেস্ক: রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পৌর আওয়ামী লীগের সদস্য এরশাদুল হক এরশাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হাকিবুর রহমান (মাস্টার)।

কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম মায়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় বিদ্রোহী প্রার্থীর বিষয়টি তুলে ধরা হলে তার বহিষ্কারাদেশ অনুমোদন দেওয়া হয়।

এ আদেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তিনি তা না মেনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য