,

তদন্তে নিশ্চিত অপরাধী না হওয়া পর্যন্ত হয়রানির সুযোগ নেই: বিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, আপনার সন্তানরা ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত করে কি-না, সে কোথায় যায়, কার সাথে মিশে তা নজরদারী করে সংশোধনের চেষ্টা করবেন। ব্যর্থ হলে পুলিশকে জানাবেন। এ ব্যাপারে সমাজের সর্বস্থরের জনগণের সহায়তা কামনা করেন তিনি।

শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার ভিত্তিতে নির্ভেজাল, দুর্নীতিমুক্ত ও প্রভাবহীন পুলিশী সেবা দেওয়ার নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

তিনি আরও বলেন, কতিপয় দুষ্ট লোকের মামলায় নাম আসলেও ঘাবড়ানোর কিছু নেই। তদন্তে নিশ্চিত অপরাধী না হলে বিন্দুমাত্র পুলিশী হয়রানির সুযোগ নেই বলে তিনি প্রতিশ্রুতি দেন। টিকা নিয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে টিকা নেওয়ার অনুরোধ করেন তিনি।

কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। এছাড়া সহকারী কমিশনার (ট্রাফিক) মো. রবিউল ইসলাম শামীম, গোয়েন্দা বিভাগের পরিদর্শক কমলেশ হালদার, কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মো. মোজাম্মেল হোসেনসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য