,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনী সামগ্রী পৌঁছেছে ভোটকেন্দ্রে 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন আগামীকাল রোববার অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী সামগ্রী স্ব -স্ব ভোটকেন্দ্রে পৌছে দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে পৌরসভার ১১ টি ভোটকেন্দ্রের জন্য ১১২ টি ভোটিং মেশিন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িতে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পৌছে দেয়।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন, একটি উৎসবমূখর
নির্বাচন উপহার দিতে সবরকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত আখাউড়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৮৯০৫। পুরুষ ভোটার ১৪২৩০ ও নারী ভোটার ১৪৬৭৫। ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য