,

ক্যানসারের চিকিৎসার সহায়তা নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন নারী

news-image

অনলাইন ডেস্ক : নামী রেস্তরাঁয় খাওয়া-দাওয়া, দামি গাড়ি চড়া অথবা ভিআইপি বক্সে বসে প্রিয় দলের ফুটবল ম্যাচ দেখা। এরকম বিলাসবহুল জীবনযাত্রা কার না প্রিয়? কিন্তু শুধু চাইলেই তো আর এসকল কিছু পাওয়া যায় না। তার জন্য অর্থেরও প্রয়োজন।

আর এই অর্থ জোগাড় করতে কত কিছুই না করে মানুষ। কেউ বেছে নেয় অসৎ পথ আবার কেউ ছড়িয়ে দিচ্ছেন নিজের ক্যানসার হওয়ার ভুয়া খবর!

শুনতে অবাক লাগলেও ব্রিটেনের নিকোল এলকাব্বাস নামক এক নারী এই কাণ্ডই ঘটিয়েছিলেন ২০১৮ সালে। ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এই গুজব রটায় নিকোল।

নিকোল গোফান্ডমি নামক একটি ফান্ডরাইজিং ওয়েবসাইটের মাধ্যমে প্রথম অর্থ জোগাড়ের পরিকল্পনা করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়। ওয়েব সাইটে নিকোল জানান, সে ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছে। তিনবার অপারেশন এবং ছ’বার কেমোথেরাপি হয়েছে তার। স্পেন থেকে একটি ওষুধ আনতে প্রয়োজন ৫২ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখ টাকা।

নিকোলের চিকিৎসার জন্য সহায়তার জন্য একটি পেজ খোলা হয় অর্থ সংগ্রহের জন্য। দ্রুতই সকলের সাহায্য সহযোগিতা ও সহমর্মিতাও পেতে থাকেন তিনি। ফলে লক্ষ্যে পৌছাতে বেশি সময় লাগেনি তার।

তবে শেষরক্ষা অবশ্য হয়নি। জানা যায়, নিকোল ক্যানসারে আক্রান্ত নয়। নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্যই এই কাজ করেছেন। এমনকি ওই টাকার সাহায্যে টটেনহাম হটস্পারেরর একটি ম্যাচের টিকিটও কাটেন তিনি। তাও আবার ভিআইপি বক্সের। যার দাম ৩৫৯২ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২১ হাজার ৫৩৯ টাকা।

ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নিকোল এলকাব্বাস নামে ওই নারীকে। আদালতে দায়ের হয় মামলা। বহুদিন ধরে শুনানিও চলে। ওই নারীকে বেশ কয়েকবার ভর্ৎসনাও করেন বিচারক। এরপরই তাকে ২ বছর ৯ মাসের সাজা শোনায় আদালত।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের