,

শাহীন রেজা নূরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news-image

অনলাইন ডেস্ক : শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান, ‘প্রজন্ম ৭১’ এর সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কানাডার ভ্যানকুভারের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন শাহীন রেজা নূর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

মাগুরার শালিখা উপজেলার শরশুনা গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন শাহীন রেজা নূর। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, আলবদর ও আল শামসের সহযোগিতায় যে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ শুরু করে, তার নির্মম শিকার হন শাহীন রেজা নূরের বাবা সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য