,

করোনার উৎস খুঁজতে বিশ্লেষণ করা হচ্ছে সব বিষয়ে : ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে ‘প্রস্তাবিত সব বিষয়’ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সংস্থার তদন্তকারী দল চীনে কয়েক দিন কাটানোর পর এমন মন্তব্য করলেন গেব্রিয়েসুস। এর আগে বিজ্ঞানীরা জানান, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই।

চীনে করোনার উৎস খুঁজতে যাওয়া দলটির প্রধানকে পাশে রেখে শুক্রবার গেব্রিয়েসুস বলেন, ‘খুব কঠিন পরিস্থিতিতে আমাদের দল খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছে।’

চীনের ল্যাবের বিষয়ে তিনি বলেন, ‘কিছু বিষয় বাদ দেয়া হয়েছে কি না এমন প্রশ্ন উঠেছে। কয়েক জন তদন্তকারীর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে সব বিষয়ই আলোচনার টেবিলে আছে।’

গত বছর উহানের একটি সি ফুড সেন্টারে প্রথম করোনাভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল। বছরের শুরুতে মার্কেটটি বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে সাধারণের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা প্রহরীরা এখনো সারাক্ষণই মার্কেটটিকে ঘিরে রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সম্প্রতি সেখানে ঘুরে এসেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কভিড-১৯ রোগীরা এখান থেকে শনাক্ত হওয়ায় করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের এ বাজারটির ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য