সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে হট্টগোল, পুলিশের লাঠিপেটা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলে সরকারের উদ্যোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হট্টগোল বেঁধেছে। পরিস্থিতি সামলাতে দলটির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হট্টগোলের পর পুলিশ লাঠিপেটা করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ অতর্কিতভাবে বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে দুপুরের দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশের শেষদিকে হঠাৎ বিএনপি নেতাকর্মীরা হট্টগোল শুরু করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ হয়ে বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। ১৫/২০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর সেখান থেকে সরে যায় বিএনপি নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস