,

রংপুরে সালিশী বৈঠকে মারামারি : আহত ৫

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছার যাদুলষ্কর গ্রামে জমির বিরোধের সালিশী বৈঠকে স্থানীয় ইউপি মেম্বারের উপস্থিততে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। এ নিয়ে ওই এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুত্বে তা বড় ধরণের সংঘর্ষে রুপ নেয়ার আশংকা করেছেন এলাকাবাসি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার যাদুলষ্কর গ্রামের সাইফুল ইসলামের পুত্র রেজাউল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল জলিল মিয়া ও তার পরিবারের। এরই জের ধরে গতকাল রেজাউলের বাড়ির উঠানে স্থানীয় ইউপি মেম্বারের মধ্যস্থতায় সালিশ বৈঠক হয়। কিন্তু আব্দুল জলিল ও তার লোকজন সালিশ না মেনে রেজাউলের লোকজনের ওপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষ রেজাউল ও জিয়ারুলকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের পিতা সাইফুল ইসলামের অভিযোগ, এ ঘটনাটি সাথে সাথে পুলিশকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয় নি। এমনকি ঘটনার পর পীরগাছা থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ এখন পর্যন্ত মামলা নেয় নি। উল্টো হামলাকারীরা এখন আমাদের পুরো পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। জীবননাশের হুমকি দিচ্ছে।

এদিকে স্থানীয় আইয়ুব আলী জানান, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষে পুলিশ অবস্থান নিয়েছে। হামলাকারীরা বাইরের লোকজন নিয়ে এসেছে এলাকায়। এনিয়ে দুই গ্রæপের মধ্যে উত্তেজনা চলছে। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ লাগতে পারে দ্ইু পক্ষের।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, কিছুদিন আগেও সালিশী বৈঠকে একজন বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। যাদুলষ্করের ঘটনাটি আমরা তদন্ত করছি। মামলা নেয়ার মতো হলে নিবো। আর ওই এলাকায় উভয়পক্ষের মধ্যকার উত্তেজনা ঠেকাতে বিট পুলিশকে সতর্ক পাহাড়ায় রাখা হয়েছে। কেউ আইনশৃংখলা পরিস্থিতির অবনতি করার চেস্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য