,

দেশে নয় মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদন : নয় মাস পর দেশে করোনাভাইরাসে সর্বনিম্ন মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৪০৪ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

এর আগে সর্বশেষ করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছিল গত বছরের ৬ মে। সেদিন ৩ জন প্রাণ হারিয়েছিলেন। আর গত ২৯ জানুয়ারি ৭ জনের মৃত্যুর হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনকে নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট ৮ হাজার ২৫৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ৪০৪ জন নিয়ে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন করোনামুক্ত হয়েছেন বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য