,

রন হকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেছেন, ‘আমি পুলিশকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। তাঁদের জন্য তো আর অন্য আইন প্রয়োগ হবে না। যেটা নিয়ম, সেটাই প্রয়োগ হবে।’

আজ শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রন হক সিকদারকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের নামে হুলিয়া ছিল। পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল। আমি তাদের বলেছি, তাঁদের নামে তো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই পুলিশকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।’

এক্সিম ব্যাংকের করা একটি মামলায় রন হক সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। গত ১৯ মে মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণীতে বলা হয়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দী করে রাখেন। তাঁদের গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়।

এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের নির্যাতন করা হয়েছে উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষ আরও জানান, পরে সাদা কাগজে সই নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সে সময় এ ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য