,

চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদেরকে শপথ পাঠ করান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জিতে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

৩১ জানুয়ারি মেয়র ও নতুন নির্বাচিত কাউন্সিলরদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করোনার কারণে স্থগিত হয়ে যায়।

তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে ৬ আগস্ট চসিকের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়।

১ ফেব্রুয়ারি তার ১৮০ দিন দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য