,

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইয়েমেনি যোদ্ধারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে।

বুধবার ইয়েমেনি যোদ্ধারা ওই হামলা চালায়।

সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, এতে একটি বিমানে আগুন ধরে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থির চিত্র প্রকাশ করা হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় চারটি ড্রোন অংশ নেয়।

তিনি জানান, বুধবার বিকেলে এই হামলা পরিচালিত হয়েছে। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর।

জেনারেল সারিয়ি জানান, সৌদি জোট নির্মমভাবে ইয়েমেনের সাধারণ জনগণের বিরুদ্ধে যে লাগাতার অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে, বুধবার সকালের দিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে। তবে ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য