,

রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি দিয়ে টিকাদান শুরু ইরানে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ দিয়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে ইরান। টিকাদান কার্যক্রম শুরু উপলক্ষে এক অনুষ্ঠানে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকির ছেলে পার্সা নামাকি প্রথম টিকা নেন। টিকা নিয়ে জনসাধারণের মধ্যে বিশ্বাস বাড়াতে প্রথম টিকা নিয়েছেন বলে মন্ত্রীপুত্র জানান।

করোনা মহামারি মোকাবিলায় কাজ করা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা প্রথমে এই টিকা পাচ্ছেন বলে জানা যায়। ৮০ মিলিয়ন মানুষের দেশ ইরান গত সপ্তাহে প্রথম চালানে রাশিয়া থেকে ১০ হাজার ডোজ টিকা গ্রহণ করেছে। স্পুটনিক ভি টিকার মোট পাঁচ মিলিয়ন ডোজ পাওয়ার কথা রয়েছে দেশটির। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, বয়স্ক ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে, দেশটিতে ১৫ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫৮ হাজার ৫৩৬ জন মারা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য