,

করোনার টিকা গ্রহণের হারে শীর্ষে ঢাকা, পিছিয়ে বরিশাল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা। আর সবার থেকে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। গতকাল বুধবার পর্যন্ত ঢাকা বিভাগের মোট ১৩টি জেলার ৮৮ হাজার ৮৩০ জন টিকা নিয়েছেন। অপরদিকে বরিশাল বিভাগের ছয় জেলার মোট ১৩ হাজার ২৮৪ জন টিকা নিয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ পর্যন্ত দেশের তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন, এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন।

বুধবার পর্যন্ত টিকা নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন মোট ৭৭ হাজার ৯২৫ জন। রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন মোট ৪০ হাজার ৪৮৪ জন। খুলনা বিভাগের ১০ জেলায় টিকা নিয়েছেন মোট ৩৫ হাজার ৮৯০ জন। রংপুরের আট জেলায় টিকা নিয়েছেন মোট ৩২ হাজার ৮৭৬ জন। সিলেট বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ৩১ হাজার ৯৮৯ জন। ময়মনসিংহ বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ১৬ হাজার ৪৯১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য