,

জিয়ার রাষ্ট্রীয় খেতাব : প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতা–কর্মীদের সাজা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এই কর্মসূচির কারণে জাতীয় প্রেসক্লাবের সামনে তীব্র যানজট তৈরি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত আছেন। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও কর্মসূচিতে উপস্থিত আছেন।

বিএনপি নেতারা অভিযোগ করে বলছেন, তাঁদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানসহ বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম, সাতক্ষীরার ৩৪ জন নেতা-কর্মী ও পাবনার ৪৭ জন নেতা-কর্মীকে সাজা দেওয়া এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা