,

বোমা মিজানের ভারতে ২৯ বছর কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় কওসার ওরফে বোমা মিজানকে ২৯ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সেখানকার জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সামন্ত বুধবার এই রায় ঘোষণা করেন।

পশ্চিমবঙ্গের পুলিশ বলছে, বোমা মিজান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

খাগড়াগড় বিস্ফোরণের মামলায় দণ্ডিত আসামিদের মধ্যে কওসার ওরফে বোমা মিজান সর্বোচ্চ সাজা পেলেন। তিনি পশ্চিমবঙ্গের কারাগারে বন্দী।

এর আগে এ মামলায় অভিযুক্ত মোট ৩৪ জনের মধ্যে ৩২ জন আদালতে দোষ স্বীকার করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হন। দণ্ডিত আসামিদের মধ্যে দুজন নারীও আছেন।

২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড়ের একটি দ্বিতল বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুই জঙ্গির মৃত্যু হয়। আহত হন তিনজন।

পশ্চিমবঙ্গের পুলিশ বলছে, এ ঘটনায় এ পর্যন্ত দণ্ডিত আসামিদের পাঁচজন জেএমবির সদস্য। এর মধ্যে কওসারের বাড়ি বাংলাদেশের খুলনায়। তিনি আদালতে দোষ স্বীকার করেননি। এ মামলায় আরেক আসামি সালাউদ্দিন সালেহান পলাতক।

এনআইএ বলছে, সালাউদ্দিন ধরা পড়লে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে তার বিচার করা হবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর এই মামলার অভিযুক্ত আরও দুই জঙ্গি আদালতে দোষ স্বীকার করেন। তাদের প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার রুপি করে জরিমানা করেন। অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এই দুই জঙ্গি হলেন কদর কাজী ও মোস্তাফিজুর রহমান।

এর আগে ৮ সেপ্টেম্বর একই আদালত আরও চার জেএমবি জঙ্গিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার রুপি জরিমানা করা হয়। অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া ওই ৪ জেএমবি জঙ্গি হলেন মোহাম্মদ ইউনিস, মতিউর রহমান, জিয়াউল হক ও জহিরুল শেখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের