,

প্রিয়াঙ্কার শরীর নিয়ে ‘কুকথা’ পরিচালকের

news-image

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে ক্যারিয়ারের প্রায় ১৮ বছর পার করে ফেলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তার মত এমন সুন্দরীকেও পরিচালকের কাছ থেকে শরীর নিয়ে কুরুচিকর, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুনতে হয়েছিল। যে সোনালী স্বপ্নের দিকে হাত বাড়িয়েছিলেন, আচমকাই তাতে ছন্দপতন ঘটে। ক্যারিয়ারের সেই ভয়ানক স্মৃতি শেয়ার করেছেন এই ‘দেশি গার্ল’, তবে সেটি তার ‘আনফিনিশড’ বই-তে।

অভিনেত্রী, প্রযোজক, গায়িকা হিসাবে নিজের প্রতিভা আগেই প্রকাশ করেছেন প্রিয়াংকা। এবার লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করছেন তিনি। প্রকাশ করলেন আত্মজীবনী। কয়েকদিন ধরেই ‘দেশি গার্ল’ নিজের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে আপকামিং বইয়ের নানা কথা, গল্প শেয়ার করেছেন। লাইভ ভিডিও করে শুনিয়েছেন বইয়ের খানিকটা অংশও। এরপরেই একটি অডিও মেসেজ শেয়ার করেন তিনি। যেখানে প্রথম ছবির অডিশন দেওয়ার নোংরা অভিজ্ঞতা অনুরাগীদের জানিয়েছেন তিনি।

সেখানে তিনি বলেছেন, প্রথম ছবির অডিশন দিতে গিয়ে পরিচালক-প্রযোজক তাকে কুরুচিকর মন্তব্য করেন। এমনকী যৌন উদ্রেগকারী বেশ কিছু আপত্তিকর মন্তব্যও শুনতে হয় প্রিয়াংকাকে। এই ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছিল। প্রফেশনাল জীবন শুরু হওয়ার মুহূর্তেই বড় ধাক্কা। এই ঘটনা ভিতর থেকে ভেঙে দিয়েছিল এই অভিনেত্রীকে। কিন্তু হার মানেন নি। কাজের জগতের নানা ওঠা-পড়া নিয়ে কোনওদিন মুখ খোলেননি রুপালি পর্দার এই ‘মেরি কম’।সেই সব জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ঘটনা তুলে ধরেছেন ‘আনফিনিশড’-এ।

সম্প্রতি প্রিয়াংকাকে দেখা গিয়েছে রামিন বাহারানি পরিচালিত ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ছবিটি। তার বিপরীতে ছিলেন রাজকুমার রাও। ‘দ্য হোয়াইট টাইগার’ প্রযোজনা করেছেন প্রিয়াংকা নিজেই। ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ‘দ্য হোয়াইট টাইগার’। আগামিদিনে ‘টেক্সট ফর ইউ’, ‘ম্যাট্রিক্স ফোর’-র মতো হলিউড ছবিতে দেখা যাবে এই ‘দেশি গার্ল’কে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য