,

শিল্পপতি জয়নুল হক সিকদারের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার। আজ বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জয়নুল হক সিকদারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, জয়নুল হক সিকদার করোনায় আক্রান্ত হয়ে দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

জয়নুল হক সিকদার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার প্রতিষ্ঠিত সিকদার গ্রুপের ব্যাংক ও বীমা, বিদ্যুৎ, ইকনোমিক জোন, এভিয়েশন, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ নানাখাতে ব্যবসা রয়েছে।

সিকদার গ্রুপের সহযোগী কোম্পানি হলো পাওয়ার প্যাক পোর্টস, পাওয়ার প্যাক ইকনোমিক জোন, সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, পাওয়ার প্যাক হোল্ডিংস, সিকদার রিয়েল এস্টেট ও মাল্টিপ্লেক্স হোল্ডিংস।

জয়নুল হক সিকদার কয়েকটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের মালিকানা তাদের।

জয়নুল হক সিকদারের তিন সন্তানের মধ্যে ছেলে রিক হক সিকদার ও রন হক সিকদার গ্রুপের পরিচালক এবং মেয়ে পারভীন হক সিকদার আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য