,

চতুর্থ দিন দেড় লাখের বেশি মানুষ টিকা নিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী চলমান করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির চতুর্থ দিন আজ বুধবার মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিলেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাজধানীসহ সারা দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য ব্যবস্থাপনা কেন্দ্রে মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন করোনার টিকা নেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন পুরুষ ও নারী ৪৬ হাজার ৭৬০ জন। তৃতীয় দিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৭০ জন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ২৭৭ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য