,

করোনা নিয়ন্ত্রণে ৩ সপ্তাহের জন্য বন্ধ থাকবে ঘানার পার্লামেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আইনপ্রণেতা ও কর্মীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ঘানার পার্লামেন্ট তিন সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, পার্লামেন্টের অন্তত ১৭ সদস্য ও ১৫ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আইনপ্রণেতারা অধিবেশনে উপস্থিত হতে পারছেন না।

মঙ্গলবার স্পিকার আলবান বাগবিন বলেন, পার্লামেন্ট প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে আগামী ২ মার্চ পর্যন্ত অবকাশ থাকবে।

‘নেতৃবৃন্দের সঙ্গে আলাপের আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী তিন সপ্তাহের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত রাখা হবে।’

পশ্চিম আফ্রিকার দেশটিতে এখন পর্যন্ত ৭৩ হাজার তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের।

ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠান, পার্টি ও অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বড় অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের মার্চ থেকে স্থল ও সমুদ্র সীমান্ত দিয়ে লোকজনের যাতায়াতও বন্ধ রয়েছে।

আর সৈকত, নাইটক্লাব, প্রেক্ষাগৃহ ও পানশালাও খুলতে না করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য