,

কুয়েতে এমপি পাপুলের শাস্তি বাড়ানোর দাবি জানিয়ে আপিল

news-image

নিউজ ডেস্ক : কুয়েতের আদালতে চার বছরের সাজাপ্রাপ্ত বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলসহ দোষীদের শাস্তি বাড়ানোর দাবি জানিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। দেশের জাতীয় নিরাপত্তা বিবেচনায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

দেশটির আরবী দৈনিক “আল-কাবাস” এই খবর প্রকাশ করেছে।

পাপুলের অবৈধ কাজে সহায়তা করায়, ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজধারী আদালত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবসহ দুই স্থানীয় নাগরিকে চার বছরের কারাদণ্ড ও ৫২ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা অর্থ জরিমানা করে।

কুয়েতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের পরিপ্রেক্ষিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের মামলা হয়। এরপর ১৭ দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কুয়েতি প্রসিকিউশন।
কুয়েতের দুই সংসদ সদস্যের সহায়তায় এবং কুয়েতি কর্মকর্তাদের সহায়তায় অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান বলে কুয়েতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, এমপি পাপুলকে মানবপাচার, অর্থপাচার ও অবৈধ ঘুষের মামলায় গত ৬ জুন কুয়েতের নিজ বাসা থেকে আটক করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য