,

বাড়ছে আতঙ্ক, ইংল্যান্ডে করোনার আরও দুই নতুন রূপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। বেডে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরণ। তদন্তে ইংল্যান্ডে করোনাভাইরাসের আরো দুইটি নতুন রূপ পাওয়া গেছে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কোভিড-১৯ এর নতুন এই দুই রূপের মধ্যে একটি উদ্বেগের কারণ হিসেবে বলা হয়েছে। নতুন এই ভাইরাসের রূপের সাথে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনার মিল রয়েছে।

দেশটির সরকারী উপদেষ্টা বৈজ্ঞানিক কমিটি জানায়, নতুন দুই করোনার রূপের একটি প্রথমে পাওয়া যায় বিস্টলে যা দুশ্চিন্তার কারণ। ভাইরাসের অন্যরূপটি চিহ্নিত হয়ে লিভারপুলে।
এতে E484K রূপান্তর রয়েছে, যা ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটে। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের রূপগুলোর ক্ষেত্রেও একই রকম দেখা গেছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত নতুন এই করোনার রূপে ৭৬ জন আক্রান্তের তথ্য পেয়েছে এবং আশা করছে যে ভ্যাকসিন এদের বিরুদ্ধেও কাজ করবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য