,

ব্রাহ্মণবাড়িয়ায় থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে রোহেল (৩০) নামে এক যুবক তার চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে  উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোহেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোহেলের ঘরের সামনে থুতু ফেলেন তার চাচাতো ভাই কাউসার। থুতু ফেলার ঘটনার প্রতিবাদ করলে রোহেলের মা জরিনা বেগমের সঙ্গে কাউসারের কথা কাটাকাটি হয়।বিষয়টি নিয়ে সন্ধ্যায় আবারও দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় রোহেলকে টেঁটা দিয়ে আঘাত করেন কাউসারের ভাই আবু বক্কর। পরে রোহেলকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল আহমেদ বলেন, থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ সূএপাত হয়েছে । রাতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে ।
বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের  মর্গে রাখা আছে ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য