,

ভাসানচরের রোহিঙ্গারাও মিয়ানমারে ফিরতে চান

news-image

অনলাইন ডেস্ক : ভাসানচরে অবস্থান নেওয়া রোহিঙ্গারা নিজ ভূমি মিয়ানমারে ফিরে যেতে চান বলে জানিয়েছেন ভাসানচর প্রকল্পের পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভাসানচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, আমি এখানকার রোহিঙ্গাদের সাথে মিশেছি। তারা সবাই নিজ ভূমিতে ফিরে যেতে চান। তারা সুস্থ পরিবেশে নিজ দেশে ফিরে যেতে চান।

ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। কক্সবাজার থেকে যদি আরও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রয়োজন হয়, সেটা সম্ভব কিনা জানতে চাইলে কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, ভাসানচরে আরও রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে এখানে আরও এক থেকে দেড় লাখ রোহিঙ্গার স্থান সংকুলান করা সম্ভব।

মঙ্গলবার ভাসানচর এলাকায় আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে আলাপকালে তারা জানান, তারা মিয়ানমারে ফিরে যেতে চান। রোহিঙ্গা হাশেম উল্লাহ এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, আমরা মিয়ানমারের রাখাইনে আমাদের নিজ বাড়িতে ফিরতে চাই। তবে আমরা যেন সেখানে নিরাপত্তা পাই। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য