,

পাবনায় বাবা-ছেলের মুত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : পাবনায় একটি হত্যা মামলার রায়ে বাবা ও ছেলের মুত্যুদণ্ডাদেশ এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

সদর উপজেলার পৌর সদরের পৈলানপুর মহল্লার চাঞ্চল্যকর রায়হান চৌধুরী হীরা হত্যা মামলায় এ রায় দেয়া হলো।

মুত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের পৈলানপুর মহল্লার মিজানুর রহমান মিজান (৬০) ও তার ছেলে তুষার রহমান (২৮)।

যাবজ্জীবনপ্রাপ্ত ৩ জন হলেন, শহরের গোবিন্দা মহল্লার আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন (৪০), কাছারীপাড়ার আজাহার আলীর ছেলে আরশেদ আলী (৩৫), পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের ছেলে মিশু হোসেন (৩০)। রায়ে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিামানারও আদেশ দিয়েছেন আদালত।

যাদের এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে তারা হলেন- পৌর সদরের পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী চার্মি বেগম, উজ্জল হোসেনের স্ত্রী পান্না বেগম, রওশন আলীর দুই ছেলে বকুল হোসেন ও মুকুল হোসেন।

আদালত সূত্র জানান, ২০০৮ সালের ২৮ মে বেলা ৩টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা পৈলানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান চৌধুরী হীরাকে (৪০) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আজাহার আলী বাদী হয়ে পাবনা সদর থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিফজুর আলম মুন্সী তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে হত্যাকাণ্ডের এক যুগ পর মঙ্গলবার বিকেলে রায় দেয়া হয়।

রায় ঘোষণার সময় যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউসুফ আলী সরদার এবচং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য