,

বিক্ষোভে রাবার বুলেট ছুড়লো মিয়ানমার পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী এক প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। দেশটির রাজধানী নেপিডোতে নিষেধাজ্ঞা অমান্য করে এ বিক্ষোভটি হচ্ছিল।

নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলকারীদের হাত থেকে মুক্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবারের এ বিক্ষোভে অংশ নেওয়াদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়েছিল।

বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনাবাহিনী বেশ কয়েকটি শহরে বড় জমায়েতে নিষেধাজ্ঞা এবং রাত্রিকালীন কারফিউ জারি করেছে; তা সত্ত্বেও অনেক শহরেই টানা চতুর্থদিনের মতো অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়’ বলে সতর্ক করেছেন। তিনি অবশ্য বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সরাসরি কোনো হুমকি দেননি।

হ্লাইংয়ের ভাষণের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ‘যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে’ বলে মন্তব্য করা হয়েছে।

নেপিডোতে মঙ্গলবারের বিক্ষোভে পুলিশের কর্মকর্তারা রাবার বুলেট ছোড়ার আগে জলকামান ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন বিবিসির এক প্রতিবেদক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য