,

ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীদের অনীহা

news-image

হিলি (দিনাজপুর)সংবাদদাতা : চলতি বছরের শুরুতে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। তবে পেঁয়াজ আমদানি করে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। এ কারণে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা গত এক সপ্তাহের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়ে।

এদিকে স্থানীয় খুচরা বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ না থাকায় দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বেশি ও সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করায় পেঁয়াজ আমদানি করে আমাদের লোকসান গুনতে হচ্ছে। এই মাসের শেষের দিকে ভারতের পেঁয়াজের দাম কমে আসবে তখন আবারো আমদানি শুরু হবে।

আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, আমদানি অনুমতি পাওয়ার থেকে প্রথমবার আমি এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেছি। পেঁয়াজ আমদানি করে প্রতি ট্রাকে আমাকে মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে। কারণ দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের থেকে দেশিয় পেঁয়াজের মান ভালো ও দাম কম থাকায় ভোক্তারা সেই পেঁয়াজের চাহিদা বেশি দেখায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য