,

ডালডা-চিনি-রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

news-image

অনলাইন ডেস্ক : বাঙালির কাছে পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ খেজুর গুড়। ডালডা, চিনি, রঙ দিয়ে তৈরি করা হচ্ছে সেই গুড়। নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় গুড় তৈরির উপাদান হিসেবে রাখা এক হাজার কেজি চিনি, ৩ কেজি হাইড্রোজ, এক কেজি টেক্সটাইল রঙ, ৫ কেজি ডালডা জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা শেষে ওই চিনি নিলামে বিক্রি করা হয়।

নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার আটঘর এবং লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৫ হাজার কেজি ভেজাল গুড় ও এক হাজার কেজি চিনি জব্দ করা হয়। ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

লালপুর ওয়ালিয়া এলাকার আইয়ুব আলী (৩৬) ও একই এলাকার জলি বেগম (৩০) কে ৫০ হাজার করে এক লাখ এবং আটঘড় এলাকার আমজাদ হোসেন (৪৩) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জব্দ করা অন্যান্য আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। তবে চিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য