,

ইউএস-বাংলার বিমান থেকে ৭ কেজি সোনা উদ্ধার

news-image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের ক্যাটারিংয়ের গাড়ি তল্লাশি করে প্রায় ৭ কেজি সোনা জব্দ  করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই সোনা উদ্ধার করা হয়। এ সময় ক্যাটারিংয়ের আট জনকে আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে, মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে বিদেশ থেকে সোনা চোরাচালান হবে। এমন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। দুবাই থেকে ইউএস-বাংলার একটি বিমান (বিএস-৩৪২) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানটি বোর্ডিং ব্রিজ-৪-এ সংযোগ স্থাপনের পরপরই কাস্টমস গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে কাস্টমস গোয়েন্দারা তল্লাশি শুরু করেন।

এ সময় বিমানের ক্যাটারিংয়ের গাড়ির ফুড স্টোরেজের স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় সাত কেজি (৬৯৬০ গ্রাম)। এসব সোনার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের