,

অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান ডব্লিউএইচও’র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রয়োগ বাতিল না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

বৈশ্বিক সংস্থাটি সোমবার জোর দিয়ে বলেছে, বিশ্বে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এখনো মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকা।

দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজে বিলম্ব করায় ডব্লিউএইচও এ কথা বলেছে।

এর আগে জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটাস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের মৃদু ও মাঝারি মাত্রার করোনাভাইরাস মোকাবিলায় এ টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে।

এ কারণে দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করে।

দেশটিতে আগামী কয়েকদিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেওয়ার কাজ শুরুর কথা ছিল।

তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি মিখাইজ একে সাময়িক ব্যাপার বলে মন্তব্য করেছেন।

কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই) এর প্রধান রিচার্ড হ্যাটচেট বলেছেন, এই টিকা বাতিল করার বিষয়টি খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে।

মহামারী বিষয়ে সংস্থার দ্বি-সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কার্যকরভাবে আমাদের কাছে যা আছে এবং যা সম্ভবত আমরা পারি, তার ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনার টিকা সরবরাহে কাজ করা কোভ্যাক্স মূলত অক্সফোর্ডের টিকাকেই গুরুত্ব দিচ্ছে।

এদিকে, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড নিজেদের টিকার পক্ষ নিয়ে দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থতাতেও কার্যকর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য