,

শীতের বিদায়বেলায় ফের মৃদু শৈত্যপ্রবাহ

news-image

অনলাইন ডেস্ক : গত মাসের শেষের দিক থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের রেশ যেন কাটছেই না। মাঝের কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও, গত ২৪ ঘণ্টায় দেশের ৫ জেলায় আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রাও কমেছে কিছুটা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ শৈত্যপ্রবাহ খুবই অল্প সময় থাকবে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের অধিকাংশ এলাকাতে তাপমাত্রা কিছুটা কমেছে। এ হিসেবে বলা যায় শীতের তীব্রতাও অনেকটা বেড়েছে। মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে, চুয়াডাঙ্গা, রাজশাহী, রাজাহাট, শ্রীমঙ্গলে ও পঞ্চগড়ের তেঁতুলিয়া। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাকি চার এলাকার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনায় বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও এখন তা আর নেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য