,

বাইডেনর সাথে মোদির প্রথম ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথম কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে টুইট করে মোদি নিজেই এ কথা জানিয়েছেন। আঞ্চলিক ইস্যু, জলবায়ু এবং কৌশলগত সম্পর্কসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলে টুইটারে উল্লেখ করেছেন মোদি। ইন্ডিয়া টুডে।

বাইডেন হোয়াইট হাউসে এসেছেন প্রায় দুই সপ্তাহ আগে। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্টকে এরপর টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। তবে সরাসরি কথা হলো এই প্রথম।

বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল নরেন্দ্র মোদির। তাই এবার বাইডেন জিতে আসাকে ভারত সরকারের জন্য কিছুটা বিব্রতকরই মনে করছিলেন বিশ্লেষকরা। ২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকায় ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে নরেন্দ্র মোদি স্লোগান দিয়েছিলেন ‘আব কি বার ট্রাম্প সরকার’।

টুইটে মোদি লিখেছেন, ‘তার সাফল্য কামনা করেছি। স্থানীয় বিষয়ে এবং আমাদের যৌথ অংশিদারিত্বের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য হয়েছি আমরা।’

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য