,

মিয়ানমারের সাথে সম্পর্ক স্থগিত করলো নিউজিল্যান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। রয়টার্স।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, সেই সঙ্গে শিগগির মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের সহায়তার প্যাকেজ ছিল প্রায় ৩০ মিলিয়ন ডলার।

এদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা পৃথক বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের বৈধতা স্বীকার করে না। মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে দেশটিতে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য