,

নির্বাচনী সহিংসতা ও নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৮

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে যুবক খলিল (৩৫) নিহত ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এ মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নিহত খলিলের বাবা নছিম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় রফিকুল ইসলাম হীরা বাদী হয়ে ওপর মামলাটি করেন।

এ মামলার আসামি বিদ্রোহী প্রার্থীর সমর্থক আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো– হুমায়ুন কবির, শেখ ফরিদ, রাজু আহমেদ, আল আমিন, ফরিদ, সাহেব আলী, সেলিম মিয়া ও মঞ্জুর হক।

এর আগে সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. খলিল নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিহত মো. খলিল উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ইঞ্জি. গিয়াস উদ্দিনের সমর্থক।

এদিকে সোমবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহত খলিলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গোপালপুর পৌর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি গোপালপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা।

বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন। এ ছাড়া বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য