,

ভারতের কনিষ্ঠ নারী পাইলট কাশ্মীরি কন্যা আয়েশা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কনিষ্ঠ নারী বিমানচালক হলেন কাশ্মীরি কন্যা আয়েশা আজিজ।

এর মধ্য দিয়ে অধিকৃত অঞ্চলটিতে নারী ক্ষমতায়নের অণুপ্রেরণার উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে ২৫ বছর বয়সী এই তরুণীকে।

এর আগে ২০১১ সালে ১৫ বছর বয়সে পাইলট প্রশিক্ষণে কনিষ্ঠ শিক্ষার্থী ছিলেন। পরের বছরে রাশিয়ার সোকোল বিমানঘাঁটিতে এমআইজি-২৯ জেট উড়ানোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।

এরপর বোম্বে ফ্লাইং ক্লাব (বিএফসি) থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং ২০১৭ সালে বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত কয়েক বছরে কাশ্মীরের নারীরা ব্যাপক উন্নতি করেছেন। আর শিক্ষাক্ষেত্রে তারা বিশেষভাবে ভালো করছেন।

আয়েশা আজিজ বলেন, আমি মনে করি, কাশ্মীরি নারীরা ভালো করেছেন। তারা মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন। এই উপত্যকার লোকজন এখন অনেক ভালো করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য