,

বউভাতের রাতে ওম-মিমির তুমুল নাচ

news-image

বিনোদন ডেস্ক : বউভাতের রাতে রঙ্গবতীর ধুনে নাচলেন মিমি দত্ত এবং ওম সাহানি। যেখানে বিয়ের পর ওমের সঙ্গে হাসিমুখে নাচতে দেখা যায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে। মিমি যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

গত ৩ ফেব্রুয়ারি অভিনেতা ওম সাহানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিমি দত্ত। বৈদিক মতে বিয়ে সারেন এই জনপ্রিয় জুটি। শুভদৃষ্টি থেকে সাত পাকে ঘোরা, মালাবদল, বিয়ের আচার, নিয়ম-কানুন- সব কিছু বৈদিক রীতি মেনেই শেষ করেন ওম সাহানি এবং মিমি দত্ত। বৈদিক রীতিতে ওম-মিমির সাত পাকে বাঁধা পড়ার খবর প্রকাশ্যে আসার পর অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

এদিকে বিয়ের পর হালকা সবুজ রঙের শেরওয়ানি পরে বউভাতের অনুষ্ঠানে হাজির হন ওম সাহানি। অন্যদিকে ওমের পাশে মিমিকে দেখা যায় নীল রঙের শাড়ি পরতে। নীল রঙের শাড়িতে সেজেই ওমের সঙ্গে রঙ্গবতীর ধুনে কোমর দোলাতে দেখা যায় মিমি দত্তকে। আনুষ্ঠানিক বিয়ের আগে কাগজপত্রের কাজ শেষ করে আইনি বিয়ে সেরে ফেলেন ওম-মিমি। আইনি বিয়ে সেরে, কেক কেটে সেই ছবি শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় এই জুটি। আইনি বিয়ের পর থেকে শুরু হয় দিন গোনার পালা। এরপর আইবুড়োভাত খেয়ে, ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিয়ে সেরে ফেলেন তারা।

এদিকে ওম-মিমির বিয়ের পর নীল-তৃণার বিয়ে নিয়েও সরগরম হয়ে ওঠে বিনোদন পাতা। ‘খড়কুটোর’ গুনগুনের বিয়েতে হাজির হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণাকে বিয়ে করতে কখনো হুড খোলা গাড়িতে দেখা যায় নীলকে, আবার কখনো নৌকায় করে বিয়ের পিঁড়িতে হাজির হতে দেখা যায় অভিনেতাকে। নীল-তৃণার বিয়ের ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই তা অনুরাগীদের নজর কেড়ে নেয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য