,

মহামারিন করোনার মধ্যে বড় ষড়যন্ত্র, আমেরিকায় সাপ্লাইয়ের পানিতে বিষ প্রয়োগের চেষ্টা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার মধ্যে বড় ষড়যন্ত্র, আমেরিকায় সাপ্লাইয়ের পানিতে বিষ প্রয়োগের চেষ্টা!

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে যখন চরম দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা, তখন দেশটির ফ্লোরিডা শহরের পানি সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে এক কম্পিউটার হ্যাকার ‘বিপজ্জনক’ মাত্রায় রাসায়নিক পদার্থ মেশানোর চেষ্টা করেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হ্যাকার অল্প সময়ের জন্য ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম হ্যাক করে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেন। কিন্তু সৌভাগ্যক্রমে একজন কর্মী এটি বুঝতে পেরে ওই ফাংশন পাল্টে দেন।

এই রাসায়নিক পদার্থ অ্যাসিডিটি নিয়ন্ত্রণে অল্প মাত্রায় ব্যবহার করা হলেও পানিতে অতিরিক্ত মেশালে বিষে পরিণত হতে পারে।
এই ঘটনার পর স্থানীয় মেয়র বলেছেন, “এখানে বাইরের অপরাধী আছে।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিষ মেশানোর এই চেষ্টা আমেরিকায় বসেই করা হয়েছে, নাকি বাইরে থেকে সেটিও স্পষ্ট নয়।

পানির নল পরিষ্কারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি মারাত্মক ক্ষয়কারী এবং এর কারণে ত্বক ও চোখে জ্বালাপোড়া এবং সাময়িকভাবে চুল পড়ে যেতে পারে। পান করা হলে এটি মুখ, গলা এবং পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। বমি, শ্বাসকষ্ট এবং ডায়রিয়াও হতে পারে।

পিনেলাস কাউন্টি শেরিফ বব গুয়ালতিয়েরি বলেন, ‘আমি কেমিস্ট নই। তারপরেও বলতে পারি খাবার পানিতে এই পরিমাণ রাসায়নিক প্রয়োগ করা কোনও ভালো কিছু নয়।’

ওল্ডসমার প্লান্ট থেকে ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রায় ১৫ হাজার বাড়িতে পানি সরবরাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য