,

পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণার প্রশ্নে রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুর- ২ সংসদীয় আসন শূন্য ঘোষণা এবং ওই আসনে কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য হিসেবে থাকার বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

এ বিষয়ে রিট আবেদনকারীপক্ষের আরজির প্রেক্ষিতে সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

গত বছরের ৮ আগস্ট হাইকোর্ট শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদে থাকার বৈধতার প্রশ্নে রুল জারি করে। লক্ষ্মীপুর- ২ সংসদীয় আসন কেন শূন্য ঘোষণা করা হবে না এবং শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদে থাকা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না রুলে তা জানতে চায় হাইকোর্ট।

নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া, শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় পাপুলের ওই পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৬ আগস্ট হাইকোর্টে এ আবেদনটি করেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আবুল ফয়েজ।

অর্থ ও মানবপাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কুয়েতের একটি ফৌজদারি আদালত শহীদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ডের রায় দেয়। একই সঙ্গে পাপুলের কাজে সহায়তাকারী হিসাবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক একজন কর্মকর্তা এবং কুয়েতের দুই কর্মকর্তাকেও এই দণ্ডসহ প্রত্যেককে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেওয়া হয় ওই রায়ে।

বিদেশে বাংলাদেশের কোনো আইনপ্রণেতার এভাবে দণ্ডিত হওয়ার ঘটনা এই প্রথম। একজন আইন প্রণেতা হিসেবে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার সংসদ সদস্যপদ বহাল থাকবে কি না- এমন সাংবিধানিক ও আইনি প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১১ নভেম্বর পাপুল এবং তার স্ত্রী জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও পাপুলের শ্যালিকা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলাম জামিনে রয়েছেন।

সূত্র : দেশ রূপান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য