,

সোনা কেনাকাটায় যোগ হচ্ছে ভ্যাট ও মজুরি

news-image

অনলাইন ডেস্ক : দেশে সোনা কেনাকাটায় এবার মূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির অভ্যন্তরীণ এক সভায় কণ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস সভাপতির নেতৃত্বে অতিরিক্ত সাধারণ সভায় সোনার মূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত কণ্ঠ ভোটে পাস করা হয়। পরে স্বচ্ছতার জন্য বিষয়টি বর্তমান আইন অনুযায়ী পরামর্শ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

এছাড়া সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে করোনাকালে পরিবর্তিত সোনার মূল্যে ক্রেতা বা গ্রাহকের মাঝে কি প্রভাব পড়ে বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবস্থা মূল্যায়ন করে ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা পাওয়ার পরই বাজুসের কার্যনির্বাহী কমিটি সভার আয়োজন করবে।

তবে গত ১৩ জানুয়ারি নোটিশ অনুযায়ী সোনার মূল্য নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রি করার নির্দেশনাও দিয়েছে বাজুস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য