,

স্বামীর সহায়তায় পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কর্মীকে স্বামীর সহায়তায় বাসের ভিতর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

ফারুক কিশোরগঞ্জ সদর থানার হযরতনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বদর স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিক বহনকারী গাড়ি চালক। দ্বিতীয় অভিযুক্ত ভিকটিমের স্বামী সোহেল রানা (২২) পলাতক রয়েছে। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গোসবি গ্রামের আব্দুল মতিনের ছেলে। সোহেল রানা (২২) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় ভাড়া থাকে।

মামলার বিবরণ ও ভিকটিমের সাথে কথা বলে জানা গেছে, ভিকটিম শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় ভাড়া থাকের। ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিবেশী পরিচয়ের সূত্রে গত তিন মাস আগে সোহেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক মতানৈক্য দেখা দেয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ভিকটিমের স্বামী সোহেল রানা তার বন্ধু অভিযুক্ত ফারুক হোসেনকে ফোনে তার বাসায় ডেকে আনে। পরে ওই রাত ১০টার দিকে ফারুক হোসেনের সাথে ভিকটিমের বাবার ভাড়া বাসা মাওনা চৌরাস্তা এলাকায় পৌঁছে দেয়ার কথা বলে ভিকটিমকে তার সাথে পাঠিয়ে দেয়।

রাতে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকদের বিভিন্ন জায়গায় নামিয়ে দেয়। বাস ফাঁকা হলে রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে পাশের কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জন স্থানে বাসের ভেতর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ২টার দিকে ভিকটিমকে মাওনা চৌরাস্তায় তার বাবার ভাড়া বাসার সামনে নামিয়ে দিয়ে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ পেয়ে সোমবার রাত সাড়ে ৮টায় মামলা রুজু করা হয়েছে। ভিকটিম তার স্বামীর বন্ধুকে প্রধান ও সহায়তা করায় তার স্বামীকে দ্বিতীয় অভিযুক্ত করেছে। প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বামী পলাতক রয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য