,

করোনার টিকা নিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নিলেন বরেণ্য অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে টিকা নিয়েছেন এই অভিনেত্রী। টিকাগ্রহণের সেই ছবি ফেসবুক প্রকাশ করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন- ‘আমার টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। মানুষের যত্ন নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।’

জানা গেছে, জাতীয় সংসদ ভবনে টিকা নেওয়ার জন্য ইতিপূর্বেই নিবন্ধন করেছিলেন সুবর্ণা মুস্তাফা। তারই ধারাবাহিকতায় তিনি আজ টিকা নিয়েছেন।

সুবর্ণা মুস্তাফা একাধারে অভিনেত্রী, নির্মাতা, আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও সাংসদ। সত্তরের দশকে ঢাকা থিয়েটারে নাট্যকার সেলিম আল দীনের ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকের মাধ্যমে সুবর্ণার অভিনয় যাত্রা শুরু।

আশির দশকে দেশের জনপ্রিয় টিভি তারকা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রেও। টিভি নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘ ২২ বছর তিনি মঞ্চেও অভিনয় করেছেন। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন সুবর্ণা মুস্তাফা। কাজ করছেন বেছে বেছে। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য