,

শপথ নিলেন রংপুর বিভাগের ছয় পৌরসভার মেয়র-কাউন্সিলররা

news-image

রংপুর ব্যুরো : পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগের বিজয়ী ৬ মেয়র ৫৭ কাউন্সিলর ও ১৯ সংরক্ষিত নারী কাউন্সিলরা সোমবার দুপরে শপথ নিয়েছেন।গতকাল রংপুর জেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। শপথ অনুষ্ঠান শেষে মেয়র ও কাউন্সিলররা জানান, এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, এর আগেও আমি পৌরসভার মেয়র ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচন করেছি। আমার কাছে ভোটারদের প্রত্যাশা অনেক। নাগেশ্বরী অনেক বড় পৌরসভা। এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত শেষ করতে আমি চেষ্টা করবো।

সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু বলেন, আইনশৃংঙ্খলার উন্নয়ন, হাট বাজারের উন্নয়ন, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসায়ীরা যেন সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে সে বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া বলেন, রংপুর বিভাগের কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা, দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ পৌরসভায় চতুর্থধাপে পৌর নির্বাচনে বিজয়ী ৬ মেয়র ও কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলররা শপথ নিয়েছেন। আমি আশা করবো তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য