,

করোনার ভ্যাকসিন নিলেন রংপুরের পুলিশ সুপার

news-image

রংপুর ব্যুরো : করোনা ভ্যাকসিন প্রদানের দ্বিতীয় দিনে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।আজ সোমবার সকাল ১০টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা কোয়ারেন্টাইনে পুলিশ সুপারের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়। পুলিশ সুপার ভ্যাকসিন গ্রহণের পর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ , অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেন এবং সহকারী পুলিশ সুপার আরমান হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ অগ্রাধিকার হিসেবে ভ্যাকসিন পাচ্ছে। করোনার ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটা ভ্রান্ত ধারণা। ফোর্সদের মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে যেন কোন প্রকার সংশয় সৃষ্টি না হয়, সেজন্য আমরাই প্রথমে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, ভ্যাকসিন গ্রহণের পর কোন অসুবিধা বোধ করছিনা। এটা একটা মানসিক বিষয়। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলে এটি অন্যান্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। আমি সকলকে অনুরোধ করবো ভ্যাকসিন গ্রহণ করার জন্য। আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন প্রদানের বুথ রয়েছে যেখানে গড়ে প্রতিদিন একশত পুলিশ সদস্যকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের