মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩ বছর আগে হারানো মানিব্যাগ ফেরত!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক এক নৌ-কর্মকর্তা প্রায় ৫৩ বছর আগে অ্যান্টার্কটিকায় হারিয়ে যাওয়া একটি মানিব্যাগ ফিরে পেয়েছেন সম্প্রতি। পল গ্রিশাম নামের ওই কর্মকর্তা ষাটের দশকে নৌবাহিনীর আবহাওয়াবিদ হিসেবে অ্যান্টার্কটিকায় কাজ করেছেন। সে সময় দায়িত্বপালনকালে একদিন নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেন তিনি। আশ্চর্যজনকভাবে এতদিন পরে অনেকটা অক্ষত অবস্থাতেই গ্রিশামের হাতে ফিরে এসেছে সেই মানিব্যাগটি। স্পিরিট অব ’৪৫ নামে একটি দাতব্য সংস্থার সদস্যরা সম্প্রতি তাকে ফিরিয়ে দেন মানিব্যাগটি।

গ্রিশামের হারানো মানিব্যাগটিতে ছিল তার নৌবাহিনীর আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ধরনের হামলার সময় কী করতে হবে তার একটি পকেট নির্দেশিকা, বিয়ার রেশন পাঞ্চ কার্ড, ট্যাক্স স্টেটমেন্ট এবং স্ত্রীর কাছে পাঠানো মানিঅর্ডারের রশিদ।

বর্তমানে ৯১ বছর বয়সী গ্রিশাম বলেন, আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম। আমাকে শনাক্ত করে কাছে পৌঁছানোর দীর্ঘ ধারাবাহিক এ প্রক্রিয়ায় বহু মানুষ জড়িত ছিলেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ডগলাসে বড় হয়েছেন পল গ্রিশাম। তিনি মার্কিন নৌবাহিনীতে যোগ দেন ১৯৪৮ সালে। প্রথমে আবহাওয়া প্রযুক্তিবিদ এবং পরে আবহাওয়ার পূর্বাভাসকারী হন গ্রিশাম। ১৯৬৭ সালে ‘অপারেশন ডিপ ফ্রি’ নামে একটি মিশনের অংশ হিসেবে অ্যান্টার্কটিকায় পাঠানো হয় তাকে। সেসময় তার বয়স ছিল ত্রিশের ঘরে। গ্রিশাম বলেন, ‘আমি বাধ্য হয়েই সেখানে গিয়েছিলাম।’ একপর্যায়ে মানিব্যাগ হারিয়ে ফেলেন তিনি, একসময় সেটার কথা ভুলেও যান।

২০১৪ সালে অ্যান্টার্কটিকার রস দ্বীপের ম্যাকমুর্ডো স্টেশনের একটি ভবন ভাঙার সময় খুঁজে পাওয়া যায় গ্রিশামের মানিব্যাগটি। তবে সেটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বেশ কঠিন ছিল। এর জন্য অসংখ্য ইমেইল, ফেইসবুকের মেসেজ আর চিঠি চালাচালি করেছেন স্পিরিট অব ’৪৫ নামের দাতব্য সংস্থার সদস্যরা।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা